- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওয়ার্ল্ড ভিশন ডিপিএ কার্যকারিতা যাচাই সভা

স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত ডিপিএ কার্যকারিতা যাচাই সভা সদর এডিপি ও বিভিন্ন কর্ম এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এ সভা ৫-৮ জুন কয়েক দিন ব্যাপি ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্ম এলাকায় চলবে। সোমবার দিনব্যাপি ফোকাস গ্রুপ আলোচনায় ২ টি দলে ২৪  জন সরকারি, এনজিও, এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ ও শিশু অংশগ্রহন করে। এছাড়াও ডিপিএি’র ডকুমেন্ট রিভিউ এবং কর্মীদের সাথে আলোচনা সভা হয়। এই সভার উদ্দেশ্য হলো ডিপিএ প্রসেস যাচাইকরণ এর মাধ্যমে  কমিউিনিটি এ্যানগেজমেন্ট স্পন্সরশীপ প্ল্যানিং এ নতুন উদ্যোগ গ্রহণ করা। কার্যক্রমটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ন্যাশনাল স্পন্সরশীপ ডিরেক্টর বনিফাস মন্টু রোজারিও ও ম্যানেজার স্টাফ কাপাসিটি ডেভেল্পমেন্ট সুবর্ণ চিসিম । সার্বিক তত্তাবধানে ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, এলিও বিশ্বাস, এসএসএসও সুমন কুবি এবং ওয়াইটিডি সুমন যোসেফ রোজারিও ।

  • [১]