স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের মরহুম হাজী ওয়াহিদ উল্লাহ ও মরহুমা ফাতেরা বিবি স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও বস্ত্র বিতরণ হয়েছে।
রবিবার রাজনাও
সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতি পরিষদের পরিচালক ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আলা মিয়ার আয়োজনে এই ফ্রি চক্ষু শিবির ও বস্ত্র বিতরণ করা হয়।
চক্ষু শিবিরে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানের ৭ শতাধিক চোখের রোগী সেবা নেন। এরমধ্যে ৫০ জন রোগীর ফ্রি অপারেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জে ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মশিউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়া, মঞ্জু মিয়া, রুমী মিয়া, রুশনী বেগম এবং সিলেটের হাজী আব্দুল আহাদ। এছাড়াও চোখের রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় চক্ষু রোগী সাব্বির আহমদ বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারও চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী আলা মিয়া। মানুষের জীবনমানের কল্যাণে এটা তাঁর মহতী উদ্যোগ।’
জগদল গ্রামের ফজর বিবি বলেন, ‘এই চোখের চিকিৎসায় অনেক চক্ষু রোগী চোখের আলো ফিরে পেয়েছেন। চোখের সমস্যা দূর হওয়ায় অনেক বয়স্করা এখন পড়তে পারেন, কাজ করতে পারেন এবং পৃথিবীর আলো দেখতে পারেন।’