লন্ডন প্রতিনিধি
বাঙালির আত্মত্যাগ এবং রাষ্ট্রভাষা আন্দোলনের ফলে বিশ্বের প্রতিটি মাতৃভাষা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত। বিশ্বের প্রতিটি মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে ২১শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৯৯৯ সালের এই ঘোষণার মাধ্যমে বিশ্বের প্রতিটি মাতৃভাষা পেয়েছে তার সঠিক মর্যাদা। বাঙালির রাষ্ট্রভাষা আন্দোল না হলে তা সম্ভব হতো না। তাই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস এবং এর মর্যাদা রক্ষায় আমাদের সকলকে আরো সচেষ্ট হতে হবে সেই সাথে বাংলাকে জাতিসংঘের দ্প্তারিক ভাষা হিসেবে রূপদান করতে আমাদের কাজ করতে হবে। বাঙালি ছাড়া পৃথিবীর আর কেউ ভাষার জন্যে রক্ত দেয়নি। তাই এই দিনটি আমাদের জন্যে আনন্দ এবং বেদনার।
গেল ২৮ ফেব্রেুয়ারী মধ্যরাতে ওয়েষ্ট লন্ডন আওয়ামীলীগ আয়োজিত ভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পশ্চিম লন্ডনের ২০ ব্রেন্সডেল রোডের ওয়েষ্ট লন্ডন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব
মানবাধিকার কর্মী মোঃ সহিদুর রহমানর সঞ্চালনায় অনুষ্ঠিত ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে ভাষা দিবসের তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী । এর পর ওয়েষ্টলন্ডন আওয়ামীলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারাউল ইসলাম, আব্দুল হাফিজ বক্কর, আরজান আলী ফরাজি, হিফজুর রহমান, এছাড়াও যুক্তরাজ্য আওয়ামীলীগ, লন্ডন মহানগর আওয়ামীলীগ, যুক্তরাজ্য শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, সায়েক আহমদ, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, গয়াছ আহমদ, শাহ ইউসুফ কামালী, আহবাব মিয়া, শামীম আহমদ , সালেহ আহমদ, আতাউর রহমান, চন্দন মিয়া, মোহাম্মদ গিয়াস, সাইফ উদ্দিন,চুনু মিয়া, আসক আলী,সাজন মিয়া, সৈয়দ বেলাল, আতাউর রহমান,ঈকবাল হোসেন,মজুমদার মিয়া, সুমন মিয়া, আতাউর রহমান, অরুক চৌধুরী, সৈয়দ সাঈফ আহমদ, আক্তার হোসেন, সাজন মিয়া প্রমুখ।