- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঔষধি-ভেষজ রানী তুলসী

সজীব দে
আমাদের অতি পরিচিত তুলসী পরিবেশ রক্ষাসহ নানা রোগ ব্যাধির অব্যর্থ ঔষধ হিসাবে বিখ্যাত।  গবেষণায় দেখা গেছে তুলসীগাছ একমাত্র উদ্ভিদ যা দিন রাত চব্বিশ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করে বায়ু বিশুদ্ধ রাখে যেখানে অন্য যেকোন গাছ রাত্রিতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে । তাই রাতের বেলাতে তুলসীতলায় শয়ন করাও ব্যক্তির জন্য উপকারী। এর গন্ধবাহী বায়ু যে দিকেই অর্থাৎ দশদিকে যাক না কেন সবদিকে সে বায়ুকে দুষণমুক্ত করে। এছাড়া তুলসী গাছ লাগালে তা মশা কীটপতঙ্গ ও সাপ থেকে দূরে রাখে। আর এইজন্য তুলসীকে বলা হয় ভেষজের রানী। এবার আসুন জেনে নিই তুলসীপাতার ঔষধি গুণাবলী।
তুলসীতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাংগাল উপাদান রয়েছে। এগুলো রক্ত পরিশুদ্ধ করে। বিপাকক্রিয়ার সুষ্ঠুতায় তুলসীর ভূমিকা চমকপ্রদ। দেহে ইনসুলিন উৎপাদনের মাত্রা বৃদ্ধির সঙ্গে রক্তে চিনির পরিমাণ কমিয়ে দেয়। তুলসী গাছের পাতাতে বিভিন্ন ধরণের কেমিক্যাল বিদ্যামান। যা শরীরের বিভিন্ন রোগ দূর ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তুলসীতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা যকৃতের জারণ বিকিরণ জনিত সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তুলসী পাতায় তেলজাতীয় স্বাস্থ্যের জন্য উপকারী কিছু উপাদান রয়েছে। যেমন ইউজেনল, চিত্রনেল্লল, লিনালল, চিত্রাল, লিমনেন এবং তারপিনিওল। এসকল তেল রঙ স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এ সকল যৌগ প্রদাহজনিত সমস্যা দূর করে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ১০০ গ্রাম তাজা তুলসী পাতায় ৫২৭৫ মিলিগ্রাম ভিটামিন এ রয়েছে। যা আমাদের শরীরের দৈনিক প্রয়োজনের ১৭৫ শতাংশ। এছাড়াও তুলসী পাতায় ভিটামিন কে বিদ্যামান। যা আমাদের শরীরের হাড় মজবুত করে। জ্বর হলে জলের মধ্যে তুলসী পাতা, গোল মরিচ এবং মিশ্রী মিশিয়ে ভাল করে সেদ্ধ করুন অথবা তিনটে দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করে দিনে তিন-চার বার জলের সঙ্গে খেলে জ্বর খুব তাড়াতাড়ি সেরে যায়। এছাড়াও পানিতে তুলসী পাতার সঙ্গে এলাচ ফুটিয়ে পান করলেও জ্বর কমে যাবে। কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাবেন। মুখের দুর্গন্ধ দূর করতে দিনে ৪-৫ বার তুলসী পাতা চেবান। ঘা যদি দ্রুত কমাতে চান তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘা এর স্থানে লাগান কমে যাবে। শরীরের কোন অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারকেলের তেল লাগালে জ্বালা কমবে ও পোড়া  জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দাগও থাকবে না। ত্বকের চমক বাড়ানোর জন্য, এছাড়াও ত্বকের বলীরেখা এবং ব্রোন দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান। নার্ভ টনিক, বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন ৫-৭ টা তুলসী পাতা খেতে পারেন। প্র¯্রাবে জ্বালা হলে তুলসী পাতার রস ২৫০ গ্রাম দুধ এবং ১৫০ গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন উপকার পাবেন । তুলসী পাতায় প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট ও এসেনশিয়াল অয়েল আছে যা ইউজেনল, মিথাইল ইউজেনল ও ক্যারিওফাইলিন উৎপন্ন করে। এই উপাদান গুলো অগ্নাশয়ের বিটা সেলকে কাজ করতে সাহায্য করে (বিটা সেল ইনসুলিন জমা রাখে ও নিঃসৃত করে)। যার ফলে ইনসুলিন এর সংবেদনশীলতা বৃদ্ধি পায়। এতে ব্লাড সুগার কমে এবং ডায়াবেটিস ভালো হয়। রক্তের ইউরিক এসিড-এর লেভেলকে কমতে সাহায্য করে কিডনিকে পরিষ্কার করে তুলসী পাতা। খালি পেটে তুলসীর পাতা খেলে কিডনির পাথর দূর হয়। বহুকাল ধরে কিডনির পাথর দূরীকরণে এ চিকিৎসা নেওয়া হয়।  শিশুদের চিকেন পক্সের দাগ যদি না যায় তাহলে তুলসীর রসের সাথে জাফরান মিশিয়ে ব্যবহার করলে দাগ দূর হে স্ট্রেস কমানোর ক্ষমতা আছে। সুস্থ মানুষও প্রতিদিন ১২ টি তুলসী পাতা চিবালে স্ট্রেস মুক্ত থাকতে পারবেন। তুলসী পাতা মুখের আলসার ভালো করতে পারে। মাথা ব্যথা ভালো করতে পারে। এর জন্য চন্দনের পেস্ট এর সাথে তুলসী পাতা বাটা মিশিয়ে কপালে লাগালে মাথাব্যথা ভালো হবে। দাঁতের জন্য ভালো। টুথপেস্ট তৈরিতেও ব্যবহার করা হয়।পোকায় কামড় দিলে তুলসীর রস ব্যবহার করলে ব্যথা দূর হয়। চর্মরোগে তুলসী পাতা দূর্বাঘাসের ডগার সঙ্গে বেটে মাখলে ভালো হয়ে যায়। যদি কখনও বমি কিংবা মাথা ঘোরা শুরু করে, তাহলে তুলসী রসের মধ্যে গোলমরিচ মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায়। সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে রস পান করলে খাবার রুচী বাড়ে। চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে ওই পানি দিয়ে সকালে চোখ ধুয়ে ফেলুন উপকার পাবেন।

  • [১]