- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কতো ওজর ছিলো ক্যাঙ্গারু বাহিনীর

রোকেস লেইস
কে দিবে নিরাপত্তা’। সত্যিইতো, জেনে বুঝে কেউ কি চায় বাঘের সামনে দাঁড়াতে। বাঘ তো বাঘই আর তা যখন রয়েল বেঙ্গল, তখন ঘাড় তো মটকে দিবেই। ক্যাঙ্গারু বাহিনী বড় ভাবসাব নিয়ে, নিজেদের বড়ত্ব ধরে রাখার হীন কুট কৌশলে কথার মারপ্যাচে সচেতনভাবেই নিরাপত্তা’র অযুহাতে পাশ কাটিয়ে এসেছে, এতোকাল।  সে ভালোই ছিলো, ক্যাঙ্গারুদের জন্য। নিজেদের লম্প ঝম্প নিয়ে তথাকথিত বিশ্ব শাসন। আরে,তোরাতো   পরীক্ষা না দিয়েই প্রথম শ্রেণী। প্রথম দেখায় ধরা খেতে খেতে কপাল জোড়ে পিছলে গেলি। তারপর থেকেই……..
কতো ধানাই পানাই। এতোদিন না এসেতো ভালোই ছিলি, তোদের অন্তরাত্মার কাপনের; নিরাপত্তা’ ছিলো। কপালে মন্দ থাকলে যা হয়, তোদের বুঝি দিনে তারা দেখা বাকি ছিলো। না হলে, এই কোরবানি’ সামনে রেখে আসবি কেনো কোরবানি হতে। ব্যাঘ্র বাহিনী’ কি চীজ স্বপনে শয়নে মনে থাকবে তোদের। আর, ব্যাট বলের নিরাপত্তা, যার ভয়ে এতোদিন পালিয়ে বেড়িয়েছিলি; সে নিরাপত্তা’ তো তোদের ছিলোই, মাঠে না নামা তক।
২৮০৮১৭

  • [১]