- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কবরস্থানে লাশ দাফনে সমাজপতিদের বাধা

মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগরে গলায় ওড়না পেঁচিয়ে বসত ঘরের আড়ের সাথে ঝুলে আত্মহত্যা করায় কবরস্থানে এক যুবকের লাশ দাফনে বাধা দিয়েছে গ্রামের সমাজপতিরা। মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দুলাশিয়া আমলীতলা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত সোমবার ভোরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে বসত ঘরের আড়ের সাথে ঝুলে আত্মহত্যা করেন দুলাশিয়া আমলীতলা গ্রামের মৃত. শাহজাহান মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (২৭)। পরে ওই দিন দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মঙ্গলবার ওই এলাকার কবরস্থানে লাশ দাফন গেলে বাধা দেয় ঐ এলাকার গড়াকাটা দক্ষিণপাড়া গ্রামের সমাজপতিরা। পরে দুলাশিয়া আমলীতলা গ্রামের পিছনে নদীর পাড়ে লাশ দাফন করেন দুলাশিয়া আমলীতলা গ্রামবাসী।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমানুউল্লাহ বলেন, ঘটনাটি শুনে ইউপি চেয়ারম্যানসহ আমরা ওই গ্রামে গিয়েছিলাম। লাশ দাফনের ব্যাপারে গড়াকাটা দক্ষিণপাড়া গ্রামবাসীকে বুঝিয়েছি। কিন্তু তারা ঐ এলাকার সামাজিক কবরস্থানে সে লাশ দাফন করতে দেয়নি।

  • [১]