লন্ডন প্রতিনিধি
সাংবাদিক কলামিষ্ট সুজাত মনসুরের গ্রন্থে উঠে এসেছে ইতিহাসের বাস্তব সত্য দিকগুলো ,সমসাময়িক প্রসঙ্গ রয়েছে ভবিষ্যতের দিক নির্দেশনা। সাবেক ছাত্রনেতা সাংবাদিক কলামিষ্ট সুজাত মনসুরের সম্পাদিত ও লিখিত ‘কবিতায় মুক্তিযুদ্ধ ও রচিত’ এবং ‘সফল রাজনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন।
বক্তারা বলেন, সুজাত মনসুর সত্যিকার অর্থেই বলেছেন সম্বৃদ্ধ বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনার হাত ধরে আমাদের এগুতে হবে। তিনি অত্যন্ত সুনিপুন ভাবে শেখ হাসিনার সফলতার দিক গুলো তুলে ধরেছেন এই গ্রন্থে। ২১ মার্চ বিকেলে ইষ্টলন্ডনের মন্টিফিউরী সেন্টারে কবি মাসুদ আহমদের সভাপতিত্বে ও কবি ঈকবাল হোসেন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিরিষ্টার প্রেস সাংবাদিক নাদিম কাদির। অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন গবেষক ফারুক আহমদ, গ্রন্থের উপর আলোচনা করেন প্রধান অতিথি সাংবাদিক নাদিম কাদির ও অনুষ্ঠানের সভাপতি কবি মাসুদ আহমেদ। আবৃত্তিতে অংশ নেন ছড়াকার দিলু নাসের, কবি আবু মকসুদ, কবি মুজিবুল হক মনি প্রমুখ। গ্রন্থকার সাংবাদিক সুজাত মনসুর বলেন আমি নিরপেক্ষতায় বিশ্বাস করিনা লিখতে হলে হতে হয় বস্তুনিষ্ট আসলেই নিরপেক্ষ কথাটি ভাওতাবাজি। মুক্তিযুদ্ধ ও জাতির পিতা নিয়ে আমি কারো সাথে আপোষ করতে রাজি নই আর এখানে কেউ যদি বলে নিরপেক্ষতা তা মানা যায়না। প্রকাশনা অনুষ্ঠানে বৃটেনের বিভিন্ন প্রান্থ থেকে কবি সাংবাদিকরা অংশ নেন।