- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কবিতা-গান-আড্ডায় প্রসেনিয়াম

স্টাফ রিপোর্টার
কবিতা, গান, আড্ডায় পুরনো বছকে বিদায় জানিয়েছে সুনামগঞ্জ প্রসেনিয়াম। সুনামগঞ্জ প্রসেনিয়ামের সাবেক দলনেতা দেবাশীষ তালুকদার শুভ্রর পরিকল্পনায় বছরের শেষ গোধূলিতে ভিন্নধর্মী আয়োজনে ২০১৭ কে বিদায় জানান তারা। শুকনো কলাপাতার ব্যাকস্ক্রিন এবং পাশে চায়ের দোকানের সাহায্য অন্যরকম আমেজ তৈরি করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, তাসলিমা নাসরিনের কবিতা পাঠ করেন সংগঠনের সদস্যরা। এছাড়াও সুনামগঞ্জের কবি ড. মুহাম্মদ সাদিক, মমিনুল মউজদীন, ইকবাল কাগজী, কুমার সৌরভ এবং রুহুল তুহিন’র কবিতা পাঠ করা হয়।  
রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর চত্বরের অনুষ্ঠানে গান ও কবিতা পরিবেশন করেন সুনামগঞ্জ প্রসেনিয়ামের সাবেক দলনেতা দেবাশীষ তালুকদার শুভ্র, সৌরভ দাস,  সাদেকুর রহমান সনি, নাটক দলনেতা সাদিকুর রহমান, সুমন রায়, বরাত শেখ,  
তানভীর আহমেদ, আনোয়ার হোসেন, রুবাইয়া আলতাব, আলাউর রহমান, ফয়সল খান, মাহফুজ আলম, নাসির হুসেন, রাজিব রায়, পার্থ চৌধুরী, আলী হাসান ইমন, মেহেদী হাসান হৃদয়, আরিফুর রহমান, বশির খান, ফারজানা খান, নন্দিনী দাশ তিথি, সামিউল হক, চৈতী রানী দাশ, আফতর আলী, নাইম আহমেদ, প্রার্চী কর্মকার, সাকিব, লিখন আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রসেনিয়ামের উপদেষ্টা অনিসিমাস চৌধুরী অনি, সুখেন্দু সেন, কবি কুমার সৌরভ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মঞ্জরুল হক চৌধুরী পাবেল, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অ্যাড. রুহুল তুহিন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

  • [১]