স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনায আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন কবি, প্রাবন্ধিক এবং সুনামগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের (অবসরপ্রাপ্ত) সাবেক কর্মকর্তা কুমার সৌরভ।
শনিবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সিলেটের আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। দুর্ঘটনায় তার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। মাথায়ও আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার্ড করেন। দুপুরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।
জানা যায়, শনিবার সকালে কবি কুমার সৌরভ তার ভাগনীকে নিয়ে জাউয়াবাজার যাবার উদ্দেশ্যে বের হন। সুনামগঞ্জ সিলেটের আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় পৌঁছালে একটি পিকআপকে পাশা কাটতে গিয়ে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি আহত হন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থাকা পরিবারের সদস্যরা জানান, কুমার সৌরভ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। দুপুরে তার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। সিটি স্ক্যান রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। বিকালে তার তবে তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। কুমার সৌরভ এর দ্রুত সুস্থতায় তাঁর সবার কাছে দোয়া চেয়েছেন।
সুনামগঞ্জ ট্রাফিক ইন্সেপেক্টর মহিবুল ইসলাম বললেন, এ ধরণের দুর্ঘটনার খবর আমরা পাইনি।