- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কবি জাকারিয়ার ‘বাংলা কবিতায় ছন্দের গুরুত’¡ প্রকাশিত

স্টাফ রিপোর্টার
কবি শেখ একেএম জাকারিয়ার ‘বাংলা কবিতায় ছন্দের গুরুত্ব’ বইটি প্রকাশিত হয়েছে। শহরের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান উড়াল প্রকাশ এর প্রকাশক। বাংলা কবিতার ছন্দ প্রকরণ, বাংলাছন্দের ইতিহাস, ছন্দের শ্রেণি বিভাজন, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্যছন্দ, লিমেরিক, রুবাইয়াৎ হাইকু,      
অলঙ্কার এমনসব প্রয়োজনীয় বিষয়ে লেখক তথ্যসমৃদ্ধ আলোচনা করেছেন পুস্তকে। যারা কবিতা চর্চায় নিয়োজিত তাদের জন্য বইটি খুবই সহায়ক হবে। দৃষ্টিনন্দন প্রচ্ছদটি নিজেই করেছেন প্রকাশক আলী সিদ্দিক। বইয়ের কাগজের মান ও ছাপার মান ভাল। বইয়ের মূল্য ২০০ টাকা। জানা যায়, এই বইটি চলমান বইমেলায় ঢাকার আরেকটি প্রকাশনা প্রতিষ্ঠান প্রকাশ করছে।

  • [১]