- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কবি শহীদ সাগ্নিকের ‘গণচেতনার পদাবলি’ কাব্য

গ্রন্থের মোড়ক উন্মোচন
ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে প্রকাশিত ‘শহীদ সাগ্নিকের গণচেতনা পদাবলি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার সময় ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শহরের চৌমুহনাস্থ এনডিএফ কার্যালয়ে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সিলেট জেলা কমিটির আহবায়ক অ্যাড. কুমার চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব মো. মোতাহার হোসেন ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট মহানগর কমিটির যুগ্ম-আহবায়ক অ্যাড. জাহাঙ্গীর আলম।
ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন, প্রগতিশীল রাজনীতিবিদ ডা. ঋৃষিকেশ পাল, ডা. ডবনয় ভূষণ দত্ত, আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির কোষাধ্যক্ষ মৃগেণ চক্রবর্তী, এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, মো. শাহিন মিয়া, আব্দুস সালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]