- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কবি সুফিয়া কামালের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১১০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টায় জেলা মহিলা পরিষদের কার্যালয়ে সভার শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কবি সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি শীলা রায়, সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সম্পাদক সবিতা বীর, প্রচার প্রকাশনা সম্পাদক মীনা পাল।
বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল একজন সাহসী ব্যক্তিত্ব এবং একই সাথে তিনি একজন মমতাময়ী নারী। কবি সুফিয়া কামালের নেতৃত্বে বাংলাদেশ মহিলা পরিষদের যাত্রা শুরু হয়। নারী-পুরুষের সমতাভিত্তিক দেশ ও সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে একসূত্রে গেঁথে এই সংগঠনের পথচলা শুরু। যার মাধ্যমে আমরা কাজ করার প্রেরণা পাচ্ছি।

  • [১]