মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে কবি সুফিয়া কামালের ১০৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় সংগঠনের জেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী, কবি সুফিয়া কামালের ১০৫তম জন্ম বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের জেলা শাখর সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
জেল শাখার সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাবেক সভানেত্রী শীলা রায়, সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা, সহ-সাধারণ সম্পাদক পলি রায়, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা পাল, সদস্য পপি পাল, তৃণা দে প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী কবি সুফিয়া কামাল ছিলেন নারী মুক্তি তথা মানবমুক্তি, গণতন্ত্র, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তিনি আমৃত্যু নারী-পুরুষের সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন। আমাদের আলোর দিশারী তিনি। সাহসিকা জননী কবি সুফিয়া কামালের চলার পথ অনুসরণ করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি