- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কমদামে পণ্য বিক্রি করলে পুরস্কৃত করবে ভোক্তা অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
আসন্ন রমজান মাস উপলক্ষে সবচেয়ে কম মুনাফা নেয়া ব্যবসায়ীকে পুরস্কৃত করবে সুনামগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। রমজান মাসে মানুষকে স্বস্তিতে রাখার জন্য ব্যবসায়ীদের কম দামে পণ্য বিক্রিতে উৎসাহিত করতে এই উদ্যোগ বলে জানায় ভোক্তা অধিদপ্তর।
সোমবার সুনামগঞ্জ পৌর শহরের জগন্নাথবাড়ি বাজার মনিটরিং অভিযানে এসে এই ঘোষণা দেন ভোক্তা অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো আল আমিন। অভিযানে দুটি পেয়াজ-রসুনের আরতে মূল্যে অনিয়ম থাকায় জরিমানা প্রদান করা হয়। শাস্তি পেয়ে ভবিষ্যতে এরকম কাজ আর করবেননা মর্মে অঙ্গিকার করেন ব্যবসায়ীরা। অভিযানে আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।
অনিল স্টোরের ব্যবসায়ী পাপ্পু রায় বলেন, আমরা প্রকৃত মূল্যে ক্রয়-বিক্রয়ের রশিদ রাখা সহ সকল প্রমানপত্র সংরক্ষিত রাখবো এবং রমজান মাসে কম মূল্যে পণ্য বিক্রির চেষ্টা করবো।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, রমজান পবিত্র মাস মুসলমানদের জন্য। এই মাসে আমাদের নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ মনিটরিং থাকবে। পাশাপাশি এই মাসে যে ব্যবসায়ী সবচেয়ে কম মূল্যে অর্থাৎ ১ টাকা লাভ কিংবা লাভহীন ভাবে পণ্য বিক্রি করবে তাদের পুরস্কৃত করবো।

  • [১]