- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কমরেড আব্দুল হক’র মৃত্যুবার্ষিকী পালিত

কমরেড আব্দুল হক এর ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সুনামগঞ্জ শহরের পৌরবিপণিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি বাদল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস।
সভার শুরুতে কমরেড আব্দুল হকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, কবি ও লেখক ইকবাল কাগজী, হোটেল শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লিলু মিয়া, হকার্স সংঘ সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বারকি শ্রমিক সংঘ জেলা সভাপতি নাসির মিয়া, সাধারণ সম্পাদক কাদির মিয়া, সুরঞ্জিত সেন দাশ, সুজন মিয়া, রহমত আলী, বিনন্দ কর, প্রমুখ।
বক্তারা বলেন কমরেড আব্দুল হকের জীবন থেকে শিক্ষা নিয়ে সা¤্রাজ্যবাদ- সামন্তবাদ- আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী লড়াই সংগ্রামের মাধ্যমে কৃষক শ্রমিক মেহনতী মানুষের মুক্তি ছিনিয়ে আনতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]