স্টাফ রিপোর্টার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সংগঠন কমরেড রহমান মিজান’র তৃতীয় প্রয়াণ দিবসে অনলাইনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টায় জুম অ্যাপে এই ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ’র সভাপতিত্বে ও ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক মো. শাহজালাল সুমনের সঞ্চালনায়
স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আনোয়ার হোসেন সুমন, জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
প্রায় ৩ ঘন্টাব্যাপী চলা স্মরণসভায় কমরেড রহমান মিজানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা।