- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে সভা

‘কপালী আফাল ঠেলে, স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার; এখন তুমি নিজেই আকাশ, তোমায় ছোঁবে সাধ্য কার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কমরেড শ্রীকান্ত দাশ’র মৃত্যুবার্ষিকী পালত হয়েছে।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শাল্লা শাখার আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন উদীচী সভাপতি ও শাল্লা কলেজের সহযোগী অধ্যাপক তরুন কান্তি দাস।
শাল্লা উদীচীর সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক আলোচনায় অংশগ্রহণ করেন কমরেড শ্রীকান্ত পুত্রী কল্পনা দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নরেন্দ্র কুমার দাস, সহ সভাপতি বিধান চন্দ্র তালুকদার, সহ সভাপতি ও শ্যামসুন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক নীহার রঞ্জন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক পাপড়ি সরকার, দপ্তর সম্পাদক শবর্রী মজুমদার, উদীচীর সাংস্কৃতিক বিষয়ক ওস্তাদ ইদ্রজীৎ দাস প্রমুখ।
যুক্তরাজ্য লন্ডন থেকে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট সিপিবির সাবেক সাধারন সম্পাদক, যুক্তরাজ্য শ্রীকান্ত সংহতি পরিষদের অ্যাডভোকেট আবেদ আলী ও যুক্তরাজ্য যুব ইউনিয়ন ও বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিলের পক্ষে সুশান্ত দাস (প্রশান্ত)।
স্মরণসভায় কমরেড অ্যাডভোকেট আবেদ আলী বলেন, কমরেড শ্রীকান্ত দাশের সাথে পরিচয় ঘটে আশির দশকে। জন্মসূত্রে আমরা একই হাওরের দুই থানার বাসিন্দা হলেও— আমার দেখা এই কমরেড হাওরের সহজ সারল্যতায় ভরপুরে হৃদয়ের আপাদমস্তক কমিউনিস্ট আদশের্র মানুষ। একজন কৃষক বিপ্লবী, মহান স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষের গণজাগরণী গানের বিপ্লবী শিল্পী সংগ্রামী ছিলেন। সমাজের বিভিন্ন প্রান্তে তাঁর বিচরণ ও ত্যাগ তিতিক্ষা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
তিনি আরো বলেন, শোষণহীন সমাজের স্বপ্ন শ্রীকান্ত দা দেখে গেছেন, সে স্বপ্ন বাস্তবায়িত হলেই কেবল শ্রীকান্ত দা’র প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শিত হবে। তাই আসুন আমরা শ্রীকান্ত দা’র প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণে আত্মনিয়োগ করি।
স্মরণসভার দ্বিতীয় পর্বে কমরেড শ্রীকান্ত দাশকে নিয়ে বাউল শিল্পী ওয়দুদ সরকার তাঁর স্বরচিত গান পরিবেশন করেন। তবলায় সনৎ কুমার দাস ও বেহেলা যন্ত্রসংগীতে হারুন মিয়ার পরিবেশনে ব্রিটিশ মুভমেন্টের গণসঙ্গীত ’কাউয়ায় ধান খাইলো রে, খেদানোর মানুষ নাই, গণসঙ্গীত ঔদত পৌরষে জেগে ওঠো ভাই পরিবেশন করেন কমরেডের গড়া গানের স্কুল শুদ্ধ সংগীত বিদ্যালয়ের ছাত্র ওস্তাদ ইন্দ্রজিৎ দাস ও উদীচীর সহ শিল্পীবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]