- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কমিউনিটি ক্লিনিকে পিপিই প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ’র পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে পিপিই প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদে উপজেলা স্ব্যাস্থ কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তীর হাতে পিপিই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
সদর উপজেলার ৩৩ টি কমিউনিটি ক্লিনিকের উপজেলা হেলথ্ কমিউনিটি সাপোর্র্টের জন্য ৭০ টি পিপিই দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন টিপু প্রমুখ।

  • [১]