ধারারগাঁও স্যানক্রেড হাসপাতালে আস্থা ও স্যানক্রেড সিপিটিআই’র আয়োজনে কমিউনিটি প্যারামেডিকদের নিয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন।
তিনি কমিউনিটি প্যারামেডিকদের দক্ষতার সাথে প্রত্যন্ত এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য উৎসাহ প্রদান করেন। এছাড়াও প্রত্যন্ত এলাকায় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতার জন্য কমিউনিটি প্যারামেডিকদের করণীয় এ বিষয়েও পরামর্শ প্রদান করেন।
এরপর আবাসিক মেডিকেল অফিসার ফ্যাসিলিটেটর ডা. মুজিবুর রহমান Early Breast Cancer Detection সম্পর্কে পাওয়ার পয়েন্টে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের সিনিয়র অফিসার মো. রহমত আলী, স্যানক্রেড কমিউনিটি প্যারমেডিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মি: পলাশ চিছাম।
সাইন্টিফিক সেমিনারে প্রত্যন্ত এলাকায় প্র্যাক্টিসরত ২০ জন কমিউনিটি প্যারামেডিকগণ অংশগ্রহণ করেন।
প্রেসবিজ্ঞপ্তি