স্টাফ রিপোর্টার
স্যানক্রেড কমিউনিটি হেল্থ সার্ভিস সেন্টার এ- হাসপাতালে দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্সের ২য় ব্যাচের ২য় সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে আগামী সোমবার পর্যন্ত। শহরতলীর ধারারগাঁও এলাকায় স্যানক্রেড কমিউনিটি হেল্থ সার্ভিস সেন্টারের ৪র্থ তলায় এই পরীক্ষা শুরু হয়।
কমিউনিটি প্যারামেডিক কোর্সে ২য় ব্যাচে ভর্তি হওয়া ৩০ জন প্রশিক্ষণার্থী এই পরীক্ষায় অংশ নেন।
তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক অধিভুক্ত ও নিবন্ধিত স্যানক্রেড কমিউনিটি হেল্থ সার্ভিস সেন্টার এ- হাসপাতালে সম্প্রতি এই কোর্স চালু হয়েছে।
গত ২০১৫ সালে ১ম ব্যাচের ফাইনাল পরীক্ষায় ৯জন উত্তীর্ণ হন। এসব প্যারামেডিক চিকিৎসক জেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছেন।