- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কমিউনিটি হেলথওয়ার্কার অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কেয়ার-জিএসকে কমিউনিটি হেলথওয়ার্কার ইনিশিয়েটিভের উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

  • [১]