সুনামগঞ্জের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) ৩ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক ডা. দেবপদ রায়।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. কুতুব উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, ডেপুটি সিভিল সার্জন মো. আশরাফুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের এডিসিসি ননীভূষণ তালুকদার, বক্ষব্যাধি ক্লিনিকের ইনচার্জ ডা. অতনু ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এনামুল হক খান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, ডা. জাহান আরা বেগম, নার্সিং সুপারিনটেন্ডেন্ট অঞ্জলী রানী দেব, প্রশিক্ষণার্থী অজয় সরকার ও রানী রায় প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ের পরিসংখ্যানবিদ কমলেন্দু তালুকদার।
প্রেস বিজ্ঞপ্তি