জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষে আগামী শুক্রবার এক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুলাই শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হবে। সভায় সংগঠনের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এটিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ।