- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কমিশনার কাপ ফুটবল-শুক্রবার মুখোমুখী সুনামগঞ্জ ও নরসিংদী

স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের ফাইনালে আজ শুক্রবার মুখোমুখি হবে সুনামগঞ্জ ও নওসিংদী জেলা দল। শিরোপা নির্ধারণী ম্যাচটি আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আট দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের নকআউট পর্বের প্রথম ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে হারিয়ে সুনামগঞ্জ সেমিফাইনালে উঠে। পরবর্তীতে প্রথম সেমিফাইনালে স্বাগতিক সিলেট জেলাকে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় সুনামগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জ জেলা দলকে হারিয়ে নরসিংদী সেমিফাইনালে এবং  সেমিফাইনালে ১-০ গোলে হবিগঞ্জ জেলা দলকে হারিয়ে নরসিংদী জেলা দলকে ফাইনালে উঠে।

  • [১]