- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কমেছে পাশের হার ও জিপিএ ৫

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে। এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাশের হার ৮৭.৬২ ও জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৫০০জন শিক্ষার্থী। যা গত বার ছিল যথাক্রমে ৯১.৯৫ ও ১ হাজার ৮শত ৪৯ জন। এদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাশের হার ৮৬.৩২ ও জিপিএ ৫ এসেছে ৩৯টি। গত বছর পাশের হার ছিল ৯৫.৫৬% এবং জিপিএ ৫ পেয়েছিল ৪৯ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার ১শত ৮৭টি কেন্দ্রে ৪৩ হাজার ৬শত ৫৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৮ হাজার ২শত ৫০ জন। পাশের হার ৮৭.৬২ ভাগ।
এদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ১শত ৩৩জন শিক্ষাথীৃর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩হাজার ৫শত ৬৯জন। পাশ করেছে ৩ হাজার ৮১জন। পাশের হার ৮৬.৩২। জিপিএ ৫ পেয়েছে ৩৯জন।
সুনামগঞ্জ সদর উপজেলায় এবার ৬হাজার ২শত ৩৮ জন অংশগ্রহণ করে পাশ করেছে ৫ হাজার ৯শত ৬৪জন। পাশের হার ৯৫.৬০। জিপিএ ৫ পেয়েছে ৫৮৬জন।
ছাতকে পিইসি পরীক্ষায় ৭ হাজার ৫শ’ ৪৫ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৬ হাজার ৬শ’ ৮৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ লাভ করেছে ২৬৯ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৮.৩৩ ভাগ। ৩৮টি জিপিএ-৫ পেয়ে পিএসসিতে উপজেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে তপোবন কিন্ডারগার্টেন। ইবতেদায়ি পরীক্ষায় ৯৬১ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৯১৭জন। পাশের হার শতকরা ৯৫.৪৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১১ জন শিক্ষার্থী।
বিশ্বম্ভরপুর উপজেলায় পিইসিতে ৩২ জন জিপিএ ৫ পেয়েছে। ১৩৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০০জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ২০১১ জন, পাশের হার ৭১.৮২ ভাগ।
তাহিরপুরে ৩৬৪১ পরীক্ষার্থী অংশ নেয়। পাশের হার ৮৭.৪৯ জন। এ প্লাস পেয়েছে ১২৪ জন। এবতেদায়ীতে ৪৬ জনের মধ্যে ৪৪ জন পাশ করেছে পাশের হার ৯৫.৯৬ জন।
জগন্নাথপুর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৮৯জন শিক্ষার্থী। আর মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে পেয়েছে ৪টি জিপিএ-৫।
১৮৪ প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ হাজার ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬শ ৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন। এছাড়া ২৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৬৯৪ জন পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়েছে ৫১৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৪জন। প্রাথমিকে পাশের হার ৯৩.৪৫ এবং মাদ্রাসায় ৭৫.১৮।
দক্ষিণ সুনামগঞ্জে ৩ হাজার ৭শত ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৩ হাজার ৩ শত ৯৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১জন। পাশের হার ৬২.১০%। এই উপজেলায় শতভাগ পাশ করেছে ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসিয়া খাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ইবতেদায়ীতে উপজেলার ৭টি মাদ্রাসার ২শত ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১শত ৮৮ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৮৭%। এর মধ্যে শতভাগ পাশ করেছে উমেদনগর শাহজালাল (রঃ) দাখিল মাদ্রাসা ও ঘোড়াডুম্বুর দাখিল মাদ্রাসা।
জামালগঞ্জে ২ হাজার ৪ শত ২১ জনের মধ্যে পাশ করেছে ২ হাজার ২শত ৪৯ জন। পাশের হার ৯২.৯০ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১৮৫জন। এদিকে ইবতেদায়ী পরীক্ষায় ১শত ৮৫ জনের মধ্যে পাশ করেছে ১শত ৭৩ জন। পাশের হার ৯৩.৫১। জিপিএ ৫ পেয়েছে ৫জন।

  • [১]