‘হাসি ফুটুক সবার মুখে,বিশ্ববাসী থাকবে সুখে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাসি দিবস পালন করেছে সুনামগঞ্জ কমেডি ক্লাব। শুক্রবার বিকাল ৪টায় এ উপলক্ষে পৌর চত্বর থেকে আলফাত স্কয়ার হয়ে একটি র্যালি রিভার ভিউয়ে গিয়ে শেষ হয়। সেখানে ‘ওপেন মাইক শো’ এ সুনামগঞ্জ কমেডি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার তালুকদার ও সভাপতি ফাহমিদুল রহমান পান্নার সঞ্চালনায় পারফর্ম করেন সহ সাধারণ সম্পাক ইফতেখার সাজ্জাদ পিয়াল, কোষাধ্যক্ষ রাকিব আহমদ রাসেল, সদস্য সাগর, আকাশ।
বক্তব্য রাখেন, সহ সভাপতি পুলক রাজ ও সিনিয়র সদস্য আব্দুস সালাম মাহবুব।
এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শুভ, সদস্য চৈতি, রূপা, মেহেদী, ফারদিন, নাহিদ, রূপক, অমিত প্রমুখ।
উল্লেখ্য, অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালিত হয় বিশ্ব হাসি দিবস। আজ সারাদেশে ৪৫টি কমেডি ক্লাব একযোগে এই দিবস পালন করেছে। প্রেস বিজ্ঞপ্তি