- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কম্পিউটার চুরির ঘটনায় তেঘরিয়ার জিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার
শহরের উকিলপাড়া পয়েন্টের কম্পিউটার দোকান ‘নিউ সূচনা কম্পিউটার’ এ চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে শহরের তেঘরিয়ার আকবর আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় শহরের তেঘরিয়া এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে।  
সদর থানার পুলিশ জানায়, জিয়ার বিরুদ্ধে অনেক অপরাধের অভিযোগ রয়েছে। উকিলপাড়া ‘নিউ সূচনা কম্পিউটার’ এর চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে জিয়াউর রহমান জিয়া (৩০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসবাদ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে জিয়ার কাছ থেকে চুরির ঘটনায় বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। প্রয়োজনে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
সদর থানার ওসি (তদন্ত) মাসুক মিয়া জানান, জিয়াউর রহমান জিয়াকে      
মঙ্গলবার রাতে তেঘরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • [১]