- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কম্পিউটার বেসিক কোর্সের উদ্বোধন

সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের ‘কম্পিউটার বেসিক কোর্স’ ২০১৫-২০১৬ অর্থ বছরের ২য় ব্যাচ এর সমাপনী এবং ২০১৬-২০১৭ অর্থ বছরের ১ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে সহকারী পরিচালক মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে    উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর হোসাইন আহমদ রাসেল, ব্যবসায়ী মো. আফজাল নুর, যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা যুব সমাজের ভূমিকা ও বর্তমান জঙ্গিবাদ দমনে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কম্পিউটার প্রশিক্ষক মো. আলমগীর কবীর। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]