- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কম দিনে হয় এমন ধান আবাদ করুন -মতিয়া চৌধুরী

আল আমিন
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন,‘আজ প্রয়াত জাতীয় নেতা শ্রী সুরঞ্জিত সেন গুপ্তের অভাব অনুভব করছি। তিনি এসময় আপনাদের বুকে জড়িয়ে রাখতেন। হাওরাঞ্চলের ৩১ টি উপজেলা ৩৩৩ টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবিয়ে যে ধান তুলা হয়েছে সেটি দিয়ে দিন চলবে না। অতীতেও কৃষকদের সার বীজ ও কৃষি উপকরণ দেয়া হয়েছে, আগামী মৌসুমে প্রণোদনা  
 আরো বেশি দেব। কৃষি ঋণের সুদ মওকুপ, ভাল বীজ ও সার দেওয়া হবে। ২৯ ধান ১৪৫-১৫৫ ধান সময় লাগে করতে, কৃষকরা বেশি পাবার আশায় এসব ধান করেন। ২৮ ধানও ১৩০-১৩৫ দিন সময় লাগে। এই অবস্থায় আরো কম দিনে উৎপাদিত হয় এমন ধান উৎপাদন করতে হবে। কম দিনে ধানের উৎপাদন একটু কম হলেও এটা পাওয়ার নিশ্চয়তা থাকবে।’ তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন,‘আমি করজোরে মিনতি করবো, স্বল্পদিনের ধানের বীজ দেব আপনারা সেটাই করবেন।

  • [১]