- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সভা

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেছেন, সরকারের মূল লক্ষ্য শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সংযুক্ত রাখা এবং তারা যেনো মানসিকভাবে ভেঙ্গে না পড়ে সে ব্যবস্থা করা। এ লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসারদের তত্ত্বাবধানে অনলাইন ক্লাস কার্যক্রম চালু করা হয়েছে। যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যুক্ত হতে ব্যর্থ হচ্ছে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে।
বৃহস্পতিবার করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর উদ্যোগে অনলাইন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সনাক শিক্ষা উপ-কমিটির আহবায়ক অধ্যাপক পরিমল কান্তি দে এর সভাপতিতে¦ অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, ঝখওচ ফান্ডের ব্যবহার পরিকল্পনা অনুসারে বাস্তবায়ন করার লক্ষ্যে মনিটরিং জোরদার করা, জেলা শিক্ষা অফিস এবং উপজেলা শিক্ষা অফিসের ওয়েব পোর্টাল আপডেট করার উদ্যোগ গ্রহণ করবেন। তিনি এসময় প্রাথমিক শিক্ষার উন্নয়নে কমিউনিটির সম্পৃক্ত হওয়া জরুরী বলে মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভায় সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর বলেন সরাসরি পাঠদানের বিকল্প নেই। প্রত্যেকটি বিদ্যালয়ে ইতিমধ্যে বিনামূল্যে বই পৌছে দেওয়া হয়েছে এবং নিয়মিত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য যোগেশ^র দাস। বক্তব্য প্রদান করেন সনাক সদস্য কানিজ সুলতানা, গোধারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলোরা দে এবং টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের প্রোগ্রাম ম্যানেজার নাজমা খানম নাজু।
বক্তারা করোনাকালীন সংকটময় সময়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতি গুরুত্ব প্রদান করেন।
এসময় তারা অভিভাবকদের সাথে এলাকাভিত্তিক যোগাযোগরে মাধ্যমে সভা করা, শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ করার উদ্যাগ গ্রহণ করাসহ তাদের মানসিক বিকাশের প্রতি মনোযোগী হওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং টিআইবি’র কর্মকর্তাবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]