স্টাফ রিপোর্টার
শাল্লার বাহাড়া গ্রামে ঐতিহ্যবাহী বেল-কুইশ্যালের (আঁখ) মেলা করোনার কারণে বন্ধ রাখা হয়েছে। আজ রোববার ও কাল সোমবার এই মেলা হবার কথা ছিল। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদীর আহমদ এলাকায় মাইকিং করে মেলা বন্ধ রাখার আহŸান জানান।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদীর আহমদ বলেন, করোনা ভাইরাসের কারণে বেশি মানুষের জমায়েত ঠেকাতে এবার মেলা না হবার জন্য মাইকিং করা হয়েছে। ক্রেতা- বিক্রেতারা বিষয়টি গুরুত্ব দিয়ে মানছেন।