- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনার লক্ষণ- যুক্তরাজ্যে জগন্নাথপুরের যুবকের মৃত্যু

জগন্নাথপুর অফিস
যুক্তরাজ্যে করোনায় লক্ষণে জগন্নাথপুরের ৩০ বছর বয়সী এক যুবক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাতটার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল ওই যুবকের মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়িতে এসে পৌছিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
করোনার লক্ষনে মারা যাওয়া যুবকের স্বজনরা জানান, গত সাতদিন ধরে জ্বর, স্বর্দি কাশিতে ভুগছিলেন যুবক। তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে যুবকের এক স্বজন ইকড়ছই এলাকার বাসিন্দা তিনি জানান, দুপুরে যুক্তরাজ্যে মুফোফোনে খবর পেয়েছি মৃত্যুের খবর পেয়েছি। গত সাতদিন ধরে জ্রর স্বর্দি রাশিতে অসুস্থ হয়ে পড়েছিন। চিকিৎসকরা জানিয়েছেন করোনা ভাইরাসের লক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিনর সুহেল আহমদ জানান, শুনেছি করোনা ভাইরাসে তাঁর মৃত্যু হয়েছে।

  • [১]