- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনায় আক্রান্ত আরও ১১ জন

স্টাফ রিপোর্টার
৬১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ জন। এরমধ্যে সদর উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ৬ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮৬ জন। এদিকে করোনা করোনা থেকে আরোগ্য লাভ করেছেন মোট ২ হাজার ৫৭৭ জন। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে আইসোলেসনে আছেন ৮৩ জন। এরমধ্যে সদর উপজেলায় ৫৩ জন, ধর্মপাশা উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ১৯ জন, জগন্নাথপুর উপজেলায় ৯ জন এবং শাল্লা উপজেলায় ১ জন।

  • [১]