স্টাফ রিপোর্টার
৮০ জনের নমুনা পরীক্ষায় জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন এবং ছাতক উপজেলার ২ জন।
সুনামগঞ্জ সদর উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১১৭৬ জন। আক্রান্তদের মধ্যে আরোগ্য লাভ করেছেন ১১০৯ জন। এদিকে ছাতক উপজেলায় ৫৭৫ জন আক্রান্ত হেেছন। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ৫৪৫ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৯১ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৫৯ জন, ধর্মপাশা উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ২১ জন, জগন্নাথপুর উপজেলায় ৯ জন এবং শাল্লা উপজেলায় ১ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯৪ জন। এর মধ্যে সুন্থ হয়েছেন ২৫৭৭ জন।
এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬৯ জন, সুনামগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ১৩ জন, হবিগঞ্জে ২৩ জন, ওসমানী মেডিক্যালে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ১৩৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩৫ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ২৭৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৪১ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৯ জন। এরমধ্যে সিলেটের ১৩৯ জন ও মৌলভীবাজারের ১০ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৭৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৪১১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪২ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ১ জন মারা গেছেন তিনি সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৫ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪৫ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।