- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ জন

স্টাফ রিপোর্টার
জেলায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ জন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার ১ জন এবং শাল্লা উপজেলার ১ জন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭০২ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৫৮৫ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৯১ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬২ জন, ছাতক উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ১২ জন এবং শাল্লা উপজেলায় ২ জন।

  • [১]