- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনায় আক্রান্ত হলেন দ.সুনামগঞ্জের ইউএনও জেবুন নাহার শাম্মী

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী (৩৪) ও তার স্বামী (৩৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এর সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।
তিনি জানান, জ্বরসহ করোনার উপসর্গ থাকায় গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়। আজ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
করোনায় আক্রান্ত হলেন দ.সুনামগঞ্জের
ইউএনও জেবুন নাহার শাম্মী

  • [১]