- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনায় একদিনে সর্বোচ্চ ১২০ জন শনাক্ত

স্টাফ রিপোর্টার
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রবণতা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিন বাড়ছে শনাক্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২০ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪৫ জনের। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ৩৪.৭৮ শতাংশ। সুনামগঞ্জ জেলায় এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৪ হাজার ২০৬ এ পৌঁছাল।
অন্য দিনগুলোর মতোই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলায়, ৫৩ জন। এ উপজেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় শনাক্ত করোনা রোগীর ৪৪ দশমিক ১৬ শতাংশ মিলেছে শুধু সুনামগঞ্জ সদর উপজেলায়। অবশ্য নমুনা পরীক্ষায়ও এগিয়ে আছে এই উপজেলা। জেলার মোট নমুনা পরীক্ষার ৪২ দশমিক ০২ শতাংশ পরীক্ষাই হয়েছে সদরে।
এছাড়াও বিশ^ম্ভরপুর উপজেলায় ৪ জন, তাহিরপুর উপজেলায় ১৫ জন, জামালগঞ্জ উপজেলায় ৭ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ১৯ জন, জগন্নাথপুর উপজেলায় ৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১জন এবং শাল্লা উপজেলায় ১১ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ২১ জন সুস্থতার তালিকায় এসেছেন। এদের মধ্যে সদর উপজেলার ১৯ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন। এ পর্যন্ত করোনা সংক্রমিত মোট ৩ হাজার ১৯০ জন সুস্থ হয়ে উঠেছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৭ জন।
মঙ্গলবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়। রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৯৬৯ জন। এরমধ্যে সর্বোচ্চ ৪৬৯ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৮৩ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২৫ জন, তাহিরপুর উপজেলায় ১২৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৫৫ জন, দিরাই উপজেলার ৫১ জন, ধর্মপাশা উপজেলার ২৮ জন, দোয়ারাবাজায় উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ৭২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৪ জন এবং শাল্লা উপজেলায় ২২ জন আইসোলেসনে রয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন স্বাক্ষরিত কোভিড ১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেসনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর সদর হাসপাতালে ৭ জন, জামালগঞ্জে ৪ জন এবং শাল্লায় ৪ জন।
রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। এ উপজেলায় এ পর্যন্ত ১৭৬৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ১২৮২ জন।
এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫৮ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ১৪৩ জন। বিশ^ম্ভরপুর উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩৮ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ১১১ জন। তাহিরপুর উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১২ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ৮৪ জন। জামালগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬৩ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ১০৭ জন। দিরাই উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৩ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ১৩৯ জন। ধর্মপাশা উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩১ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ৯৯ জন। ছাতক উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮০২ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ৭০৬ জন। জগন্নাথপুর উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৯৪ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ৩১৭ জন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭৬ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ১৫১ জন। শাল্লা উপজেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৩ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ৫১ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২২ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২১ হাজার ৫২১ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ২১৮ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২১ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৮৮ জন।

  • [১]