জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে প্রথমবারের মতো করোনাভাইরাসে একজন তরুণ সনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর।
তিনি জানান, করোনা পজেটিভ ১৮ বছর বয়সী এক তরুণ গত ১৭ এপ্রিল নারায়নগঞ্জ থেকে পরিবারের ১৩ সদস্য নিয়ে জগন্নাথপুর উপজেলার নিজ গ্রামে এসেছিলেন। খবর পেয়ে ১৯ এপ্রিল বাড়ি থেকে আমরা তাদের নমুনা সংগ্রহ করি। আজ প্রতিবেদন পেলে ওই তরুণ করোনা পজিটিভ বলে নিশ্চিত হই।
তিনি জানান, আমরা ওই বাড়িসহ আশপাশ ১৫০ বাড়ি লকডাউন করেছি। তরুণকে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূমি ইয়াসির আরাফাত জানান,করোনা পজিটিভ সনাক্তের খবর পেয়ে ঘটনাস্হলে গেলে ওই তরুণ দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমরা মাইকিং করে এলকার লোকজন কে বুঝিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসি। দুই গ্রামের ১৫০ বাড়ি লকডাউনের করেছি। ওই এলাকার প্রত্যেক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করব।