স্টাফ রিপোর্টার
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা, সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আওলাদ হোসেন মাখন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গত ২৯ জুলাই বৃহস্পতিার সকাল ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত বৃহস্পতিবার ঢাকার জোরাইন মুক্তিযোদ্ধা কবর স্থানে উনাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আওলাদ হোসেন মাখন এর আত্মার মাগফিরাত কামনায় তাঁর পরিবারবর্গ সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ শহরে মাক্কু ভাই নামে এক ডাকে সবাই তাঁকে চিনতেন। ১৯৭২ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদে ভিপি প্রার্থী হয়েছিলেন তিনি। সুনামগঞ্জের মেসার্স ফেন্সী স্টোর এর মো. কামাল হোসেনের বড় ভাই ছিলেন তিনি।