দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের মারা যাওয়া লালন মিয়ার দাফন করেছে তাকওয়া ফাউন্ডেশনের কর্মীরা। সোমবার পৌণে ১১টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা পশ্চিমপাড়া গ্রামের কবরস্থানে লালন মিয়াকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জসিম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের
এসআই ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিট অফিসার মো. আনোয়ার হোসেন, তাকওয়া ফাউন্ডেশনের হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, হাফিজ মাওলানা হাম্মাদ আহমাদ সহ তাকওয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিকে যথাযথ ভাবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে। পাশপাশি তাঁর পরিবারের লোকজনদেরকে সামাজিক দুরত্ব বজায় সহ স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।