- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনায় শনাক্ত ৩২ জন, সুস্থ ১৬ জন

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩২ জন। ১০৯ জনের নমুনা পরীক্ষায় এই ৩২ জন করোনায় শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ২৯.৩৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, দোয়ারায় ২ জন, বিশ^ম্ভরপুরে ৩ জন, তাহিরপুরে ৫ জন, জামালগঞ্জে ২ জন, দিরাইয়ে ৩ জন, ছাতকে ২ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন ১৬ জন। এদের মধ্যে ১১ জন জগন্নাথপুর ও ৫ জন তাহিরপুর উপজেলার।
বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৪৫৬ জন। এরমধ্যে সর্বোচ্চ ১৫৫ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৬১ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৯ জন, তাহিরপুর উপজেলায় ৩৫ জন, জামালগঞ্জ উপজেলায় ১৯ জন, দিরাই উপজেলার ৪৯ জন, ধর্মপাশা উপজেলার ৫২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ১১ জন, জগন্নাথপুর উপজেলায় ৪১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৮ জন এবং শাল্লা উপজেলায় ৬ জন আইসোলেসনে রয়েছেন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,৪৩১ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৯৩৬ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২১ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৭৭০ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৭৭ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৭৫৪ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৫৪ জন।

  • [১]