- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনায় শনাক্ত ৩৮ জন, মৃত্যু ২ জনের

স্টাফ রিপোর্টার
৯৭ জনের নমুনা পরীক্ষায় নুতন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৩৮ জন। রিপোর্ট অনুযায়ী ৩৯ জনের নমুনা পরীক্ষায় সদর উপজেলায় সর্বোচ্চ ২০ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও ৪ জনের নমুনা পরীক্ষায় বিশ^ম্ভ^রপুরে ১ জন, ১৫ জনের নমুনা পরীক্ষায় তাহিরপুরে ৩ জন, ২৪ জনের নমুনা পরীক্ষায় জামালগঞ্জে ৮ জন, ১ জনের নমুনা পরীক্ষায় জগন্নাথপুরে ১ জন, ১৪ জনের নমুনা পরীক্ষায় দক্ষিণ সুনামগঞ্জে ৫ জন শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৯.১৭ শতাংশ। শুক্রবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথপুর উপজেলার আরও ২ জন। এনিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ৪২ জনের।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৫৫৬ জন। এরমধ্যে সর্বোচ্চ ১৯৯ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৬১ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২২ জন, তাহিরপুর উপজেলায় ৪৪ জন, জামালগঞ্জ উপজেলায় ২৭ জন, দিরাই উপজেলার ৫১ জন, ধর্মপাশা উপজেলার ৫২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ১১ জন, জগন্নাথপুর উপজেলায় ৬৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৪ জন এবং শাল্লা উপজেলায় ৯ জন আইসোলেসনে রয়েছেন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,৫৩৪ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৯৩৬ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২১ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৮৪৯ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ১১ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৯২৪ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫২৩ জন।

  • [১]