- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনায় মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শাহজাহান রাজা চৌধুরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা মরমি সাধক হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শাহজাহান রাজা চৌধুরী (৭৬) শুক্রবার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় সংক্রমিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকেলে শহরের লক্ষণশ্রী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রয়াত শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে এনটিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরীর বাবা।
দেওয়ান শাহজাহান রাজা চৌধুরী এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, সমাজকর্মী দেওয়ান গণিউল সালাদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সমাজকর্মী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে এম মহিম, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সম্পাদক বোরহান উদ্দিন।

  • [১]