স্টাফ রিপোর্টার
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সুনামগঞ্জ জেলার ২ জন। এদের মধ্যে ১ জন সুনামগঞ্জ সদর ও ১ জন ধর্মপাশা উপজেলার। এনিয়ে সুনামগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এরমধ্যে সদর ও ছাতক উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।
সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে জানা যায়, করোনায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জ সদরে। এছাড়াও ছাতক উপজেলায় ১২ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন, দিরাই উপজেলায় ৩ জন, তাহিরপুর উপজেলায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ২ জন এবং দোয়ারা, জামালগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিকে জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৪ জন। ১৬৯ জনের নমুনা পরীক্ষায় এই ৪৪ জন করোনা শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ২৬.০৩ শতাংশ।
রিপোর্ট অনুযায়ী সদর উপজেলায় ১২ জন, বিশ^ম্ভরপুরে ৪ জন, তাহিরপুরে ২ জন, জামালগঞ্জে ১ জন, দিরাইয়ে ৪ জন, ছাতক উপজেলায় ২১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন করে সুস্থ হয়েছেন ৩০ জন। এদের মধ্যে ১৮ জন ছাতক ও ১২ জন জগন্নাথপুর উপজেলার।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৪৩০ জন। এরমধ্যে সর্বোচ্চ ১৩৬ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৫৯ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৩ জন, তাহিরপুর উপজেলায় ২৮ জন, জামালগঞ্জ উপজেলায় ১৭ জন, দিরাই উপজেলার ৫০ জন, ধর্মপাশা উপজেলার ৫৭ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৯ জন, জগন্নাথপুর উপজেলায় ৫২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৫ জন এবং শাল্লা উপজেলায় ৪ জন আইসোলেসনে রয়েছেন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,৩৭৪ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৯০৫ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৭৩১ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৬৯ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৫৯৯ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪০৫ জন।