স্টাফ রিপোর্টার
করোনা আক্রান্ত হয়ে সাধনা রানী দে লক্ষী নামের ৮১ বছর বয়স্ক নারীর মৃত্যু ঘটেছে। তিনি শহরের জামাইপাড়া আবাসিক এলাকার প্রয়াত হোমিও চিকিৎসক কেতকী রঞ্জন দে’র (খোকা বাবু) স্ত্রী। বুধবার রাত ২ টা ৪৫ মিনিটে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে এক ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহরের ধোপাখালী শ্মশানঘাটে স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যে অংশ নেন কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, নারী কাউন্সিলর ময়না চৌহান, সমাজসেবী গণেশ রায়, রাজগোবিন্দ চক্রবর্তী, প্রসেনজিৎ দাস প্রমুখ।