- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনা আক্রান্ত ২ জন সুস্থ ১৯ জন

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন। এ নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১৮৬ জন। এদিকে মঙ্গলবার নতুন করে সুস্থ হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ১৯ জন। মোট সুস্থ হয়েছেন ১১২৮ জন।
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তর সংখ্যা দাঁড়ালো ২৭১৬ জনে। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৬০৪ জন।
জেলায় বর্তমানে আইসোলেসনে আছেন ৮৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৯ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, ধর্মপাশা উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ১৬ জন, জগন্নাথপুর উপজেলায় ১৫ জন এবং শাল্লা উপজেলায় ২ জন।

  • [১]