- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনা টিকাদানে স্বেচ্ছাসেবক কমিটি গঠন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় স্থানীয় পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রমকে সহযোগীতা করতে ইউনিয়ন পর্যায়ে ছয়টি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এসব কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, সদস্য সাজিদুল হক সাজু, মুশফিকুর রহমান চৌধুরী সোহাগ, পার্থ সিংহ, তানবীর কবীর, ধর্মপাশা প্রেসক্লাবের সহ-সভাপতি এমএমএ রেজা পহেল প্রমুখ।

  • [১]