দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে, থানা ভবনের প্রবেশ মুখে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির শান্তিগঞ্জস্থ হিজল বাস ভবনের আরফাল আলী বৈঠক খানার প্রবেশ মুখে একটি ও উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি পাকা বেসিন তৈরি করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সোমবার বিকালে নির্মিত বেসিন উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শামীম হাসান, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অ.দা) আব্দুর রব সরকার, জেলা ছত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, জনস্বাস্থ্য অফিসের আলী মর্তুজা প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অ.দা.) আব্দুর রব সরকার জানান, করোনা ভাইরাস মোকাবেলায় আমরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এই বেসিন নির্মাণ করে দিচ্ছি। আগামীতে আমাদের পরিকল্পনা আছে আরোও ব্যাপক ভাবে প্রতিটি জনগুরুত্বপূর্ণ স্থান যেখানে প্রতিদিন অনেক মানুষের সমাগম থাকে সেই স্থানে আমরা এইরকম একটি বেসিন নির্মাণ করার। তিনি জানান, এই ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে হলে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। তাহলেই আমরা এই ভাইরাসের মোকাবেলা করতে পারবো।