- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনা প্রতিরোধ ও সহায়তা কেন্দ্র কমিটি গঠন

সুনামগঞ্জ জেলা করোনা প্রতিরোধ ও সহায়তা কেন্দ্র কমিটি গঠন করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় বিএমএ এর নির্দেশনায় করোনা প্রতিরোধে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য এই কমিটি গঠন করা হয়।
সোমবার সুনামগঞ্জ বিএমএ এর সভাপতি ডা. মোঃ আব্দুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত কা হয়।
কমিটির সদস্যরা হলেন, ডা. মোঃ আব্দুল হাকিম, ডা. বিশ^জিৎ গোলদার, ডা. ননী ভূষন তালুকদার, ডা. এম. নুরুল ইসলাম, ডা. অতনু ভট্টাচার্য্য, ডা. গৌতম তালুকদার, ডা.বাদল চন্দ্র বর্মন, ডা. রফিকুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান, ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, ডা. জসিম উদ্দিন শরীফি, ডা. জসীম উদ্দিন খাঁন, ডা. জহর লাল দাস, ডা. এনামুল হক খাঁন, ডা সৈকত দাস।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জেলায় সকল কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীগণ সার্বিক বিষয়ে ডা. রফিকুল ইসলাম ০১৭১২-২৩৮৪৪৭ এবং ডা সৈকত দাস ০১৭২৬-৭০১০১২ নাম্বারে যোগাযোগ করবেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]