স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা বৃদ্ধি করতে সুনামগঞ্জ রির্পোটার্স ইউনিটির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আলফাত উদ্দিন স্কয়ার পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।
এসময় সুনামগঞ্জ রির্পোটার্স ইউনিটির নেতৃবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে নিয়মিত মাস্ক ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়ার অনুরোধ করেন।
সচেতনতাবৃদ্ধি ও মাস্ক বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, দৈনিক প্রথমআলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জ রির্পোটার্স ইউনিটির সভাপতি দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, সিনিয়র সহ সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দপ্তর সম্পাদক জাগোনিউজের জেলা প্রতিনিধি লিপসন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসাদ মনি, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বাংলাদেশ পরিক্রমার জেলা প্রতিনিধি মেহেদি হাসান, সাহিত্য বিষয়ক সম্পাদক সিলেট২৪.কমের জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, ক্রীড়া সম্পাদক দৈনিক আকজের বসুন্ধরার জেলা প্রতিনিধি মুহিবুর রেজা টুনু, পাঠাগার সম্পাদক দৈনিক হাওরাঞ্চলের কথার বার্তা সম্পাদক আলাউর রাহমান, সংগঠনের সদস্য- দৈনিক সময়েরআলোর জেলা প্রতিনিধি অ্যাড. আনোয়ার হোসেন, সাপ্তাহিক একতার জেলা প্রতিনিধি অ্যাড. এনাম আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, দৈনিক একাত্তরের কথার জেলা প্রতিনিধি চৌধুরী আহমেদ মুজতবা রাজি, চ্যানেল ২৪ ও দৈনিক দেশরুপান্তরের জেলা প্রতিনিধি এ.আর জুয়েল, সুনামগঞ্জ ভয়েস.কমের সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি বাবুল মিয়া, দৈনিক বর্তমান খবরের জেলা প্রতিনিধি প্রতিনিধি মো. উস্তার আলী, দৈনিক স্বাধীন বাংলা২৪.কমের জেলা প্রতিনিধি আফজাল হোসেন, চ্যানেল২১.টিভির জেলা প্রতিনিধি আল হাবিব প্রমুখ।